| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
শিক্ষা

ইবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক ও মেডিকেল অফিসার নিয়োগ

১৬ বিভাগে ৩৩ প্রভাষকসহ বিভিন্ন পদে আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

Reporter
ফাহিম বাবু, ইবি প্রতিনিধি
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম ৩৯ বার পঠিত
শেয়ার:
ইবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক ও মেডিকেল অফিসার নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক ও চিকিৎসাকেন্দ্রে মেডিকেল অফিসার পদে স্থায়ী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে একজন সহকারী অধ্যাপক, ৩৩ জন প্রভাষক এবং চিকিৎসাকেন্দ্রে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে।

সমাজকল্যাণ বিভাগে সহকারী অধ্যাপক পদে একজন নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রভাষক পদে লোক প্রশাসন বিভাগে ১ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩ জন, ডেভেলপমেন্ট স্টাডিজে ২ জন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২ জন, ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজে ৩ জন, সোশ্যাল ওয়েলফেয়ারে ৩ জন, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজমে ৩ জন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ৩ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ৩ জন, মার্কেটিংয়ে ৩ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ১ জন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ২ জন, এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফিতে ১ জন, ফাইন আর্টসে ১ জন, ইংরেজি বিভাগে ১ জন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

চিকিৎসাকেন্দ্রের জন্য ৮ম গ্রেডে একজন সাইকিয়াট্রিক মেডিকেল অফিসারও নিয়োগ দেওয়া হবে।

আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য জনতা ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২