| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

দেশের ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে—ড. মুজিবুর রহমান

বিশ্বনাথে সাংবাদিক ও তাদের সন্তানদের মধ্যে শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান

Reporter
বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম ৫৬ বার পঠিত
শেয়ার:
দেশের ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে—ড. মুজিবুর রহমান
বক্তব্য দিচ্ছেন ড. মুজিবুর রহমান | ছবি: ছবিঃ নিউজ.জংশন

প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক, বিশ্বনাথের কৃতি সন্তান ড. মুজিবুর রহমান বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের উদ্যোগে সংগঠনের সদস্য ও তাদের সন্তানদের মধ্যে শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুজিবুর রহমান বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের সাংবাদিকদের কল্যাণ ও আর্তমানবতার সেবায় নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৪ জন সাংবাদিক ও তাদের সন্তানদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার নগদ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. জামাল উদ্দিন।

ওয়েল ফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুজিবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশিপ সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বছর ৫০ লাখ টাকা মূলধনের লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণ এবং আর্তমানবতার সেবার উদ্দেশ্যে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের যাত্রা শুরু হয়। মাত্র ১৩ দিনের আবেদনে ৫১ লাখ ২১ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। সেই ফান্ডের মুনাফার একটি অংশ দিয়ে প্রথমবারের মতো শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হলো।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২