| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

১১ শব্দের চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

Reporter
নিউজ জংশন ডেস্ক
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম ৮২৫ বার পঠিত
শেয়ার:
১১ শব্দের চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি ছোট্ট চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে পরিবার।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

‎নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী জানান, সকালে ঘুম থেকে ওঠার পর জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজকর্ম করছিলেন। পরে একপর্যায়ে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করা হয়।

‎খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান।

‎কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

‎পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২