| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

Reporter
বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম ৪০ বার পঠিত
শেয়ার:
কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
ছবি: নিউজ.জংশন

মার্কসবাদী-লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী ও বিশিষ্ট চিন্তাবিদ কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কমরেড বদরুদ্দীন উমরের জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয়।

সংগঠনটির সভাপতি খালেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমরেড বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ।

আলোচনা সভায় অংশ নেন প্রবীণ রাজনীতিক নুরুল হুদা সালেহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সংগঠক শিরিন মিয়া, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান এবং প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)।

বক্তারা বলেন, কমরেড বদরুদ্দীন উমর ছিলেন শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের একজন আপসহীন নেতা। তিনি নিজের পুরো জীবন মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত রেখেছেন।

বক্তারা আরও বলেন, কমরেড উমরের জীবন ও এ দেশের জনগণের মুক্তির সংগ্রাম অবিচ্ছেদ্য। তাঁর আদর্শ ও দেখানো পথে লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই এ দেশের মুক্তিকামী মানুষ শান্তি ও স্বস্তির ঠিকানা খুঁজে পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২