| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, রূপগঞ্জে চাঞ্চল্য

Reporter
মো. রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম ৪৭ বার পঠিত
শেয়ার:
মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, রূপগঞ্জে চাঞ্চল্য
ছবি: নিউজ.জংশন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের টাকা না পেয়ে পারুল আক্তার নামে এক গৃহবধূকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার পারুল আক্তার ওই এলাকার মৃত খালেক ব্যাপারীর মেয়ে। প্রায় ১৮ বছর আগে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গাবতলী এলাকার মতিমিয়ার ছেলে আমজাদ হোসেন রাজুর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে মেহেরুন্নেসাসহ চার কন্যাসন্তান রয়েছে।

পারুল আক্তার জানান, কয়েক বছর ধরে তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়েছেন। সংসারের খরচ চালাতে তিনি ফুটপাতে সবজি বিক্রি করেন। স্বামীর মাদকের টাকার চাহিদা পূরণ করতে না পারায় প্রায়ই তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়।

সোমবারও তার স্বামী মাদকের জন্য টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় বলে অভিযোগ করেন পারুল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পারুলের মা আলেয়া বেগম বলেন, মাদকাসক্ত জামাইসহ পারুল ও তার সন্তানরা তার কাছেই থাকেন। কয়েক দিন পরপরই পারুলের ওপর নির্যাতন চালানো হয়। তিনি এ অবস্থার অবসান চান।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজু আহমেদ বলেন, পারুল আক্তারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২