| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কোমাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম ১০০ বার পঠিত
শেয়ার:
কোমাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবিঃ নিউজ.জংশন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামে কোমাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ফজলু মিয়া (৭৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কোমাই নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে বিকাল ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত ফজলু মিয়া উপজেলার ৫ নম্বর সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ফালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করার সময় কয়েকজন শিশু খেলতে গিয়ে একটি বল নদীতে ফেলে দেয়। বলটি তুলে আনার উদ্দেশ্যে ফজলু মিয়া সাঁতার কেটে কিছুদূর এগিয়ে গেলে একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকাল ৪টার দিকে স্থানীয়রা নদীতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২