| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ভোগের শেষ নেই রোগীদের

Reporter
জামাল হোসেন তারেক, বিশেষ প্রতিবেদক
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম ৭০ বার পঠিত
শেয়ার:
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ভোগের শেষ নেই রোগীদের
প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ যেন দিন দিন বেড়েই চলেছে। অসুস্থ রোগীদের ব্যবহারের পানির সংকট, বিদ্যুৎ চলে গেলে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স অন্ধকারে নিমজ্জিত হওয়া এবং সময়মতো চিকিৎসকের দেখা না পাওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

বিশেষ করে বিদ্যুৎ চলে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থান অন্ধকারে পরিণত হয়। এতে শিশু, নারী, বৃদ্ধ ও গুরুতর অসুস্থ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি মুহূর্তে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও আতঙ্ক।

চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় চিকিৎসকের দেখা পাওয়া যায় না। এতে দূর-দূরান্ত থেকে আসা অসুস্থ রোগীদের কষ্ট আরও বেড়ে যায়।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে যদি রোগীদের মৌলিক সুবিধা ও প্রয়োজনীয় সেবা নিয়েই ভোগান্তিতে পড়তে হয়, তাহলে এর দায় নেবে কে?

রোগী ও স্বজনরা দ্রুত পানির সংকট, বিদ্যুৎ চলে গেলে আলোর ব্যবস্থা এবং চিকিৎসকদের সময়মতো রোগী দেখাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২