| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩, দুজন মিয়ানমারের নাগরিক

কোস্ট গার্ডের অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ইয়াবা ও পাচারের ওষুধ জব্দ

Reporter
টেকনাফ প্রতিনিধি
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম ৪০ বার পঠিত
শেয়ার:
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩, দুজন মিয়ানমারের নাগরিক
ছবি: ছবিঃ নিউজ.জংশন

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মিয়ানমারের দুই নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। একই অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধও জব্দ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানে একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা ওই বসতবাড়িতে অবস্থান করছিলেন।

কোস্ট গার্ডের দাবি, বাড়ির মালিকের সহযোগিতায় ইয়াবার চালান বাংলাদেশে আনার পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ওষুধ মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল।

পরে আটক দুই মিয়ানমার নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির মালিক ও চক্রের এক বাংলাদেশি সদস্যকে আটক করা হয়।

সীমান্তবর্তী টেকনাফে মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২