নরসিংদীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিশেষ করে সদর উপজেলার গাবতলী, তিতাস রোড ও ব্রাহ্মন্দী এলাকায় জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। স্থানীয়দের দাবি, জ্বরে আক্রান্ত অনেকের পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হচ্ছে।
গত এক মাস ধরে এসব এলাকায় জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, অনেক পরিবারে একাধিক সদস্য জ্বরে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পর্যাপ্ত নয়। ফলে দ্রুত মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং সচেতনতামূলক প্রচারণা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।