| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি

শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কল্যাণ তহবিল শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রার্থীদের

Reporter
জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম ৩৯ বার পঠিত
শেয়ার:
পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে পাঁচবিবিতে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত | ছবি: ছবিঃ নিউজ.জংশন

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে পাঁচবিবিতে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে হেলাল-শিপলু পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচবিবি হানিফ কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

এ সময় বক্তব্য দেন সভাপতি প্রার্থী এম এ হেলাল। তিনি বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। কোনো শ্রমিক যাতে হয়রানির শিকার না হন, বিপদে-আপদে ইউনিয়ন যেন শ্রমিকদের পাশে থাকে, কল্যাণ তহবিল আরও শক্তিশালী করা এবং মালিক-শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।

তিনি আগামী নির্বাচনে হেলাল-শিপলু পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মর্তুজা শিপলু, কার্যকরী সভাপতি প্রার্থী ইকবাল হোসেন ইকবাল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি হারুনুর রশিদ সজলসহ অন্যান্য শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা।

উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২