বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা ও তারাব পৌর ছাত্রদল।
দলটির ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর অংশ হিসেবে ৯৪ নম্বর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন ছাত্রদল নেতা বাবু। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাজল উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গাছের পরিচর্যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা করা হয়।
আয়োজকরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এমন সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
ছাত্রদল নেতা বাবু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সঙ্গে নিয়ে গাছ লাগানোর মাধ্যমে আমরা শুধু পরিবেশ রক্ষাই করছি না, বরং একটি সবুজ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্নও তৈরি করছি।”