| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

সীমান্তের যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে ছয় সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু

Reporter
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম ৩৪ বার পঠিত
শেয়ার:
সীমান্তের যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
ছবি: ছবিঃ নিউজ.জংশন

সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দক্ষতায় গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার এ উদ্যোগ সীমান্ত এলাকার বেকারত্ব দূর করার পাশাপাশি যুবসমাজকে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৩ বিজিবি।

বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রশিক্ষণার্থীরা। তাদের মধ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২